ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চারজনসহ পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুস সোবহান (৭০), ঘাটকৈর গ্রামের মনোরঞ্জন মন্ডল (৫০) ও কাঞ্চন চন্দ্র মন্ডল (৫২), বানিসর গ্রামের সোহেল রানা (২২) এবং কালিসফা গুচ্ছগ্রামের আব্দুল কুদ্দুস (৪২)। এদের মধ্যে সোবহান, মনোরঞ্জন, কাঞ্চন ও সোহেল রানা সাজাপ্রাপ্ত এবং আব্দুল কুদ্দুস পরোয়ানাভ‚ক্ত আসামী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চারজন বিভিন্ন মেয়াদের দন্ডপ্রাপ্ত আসামী। সাজার পর থেকে তাঁরা পলাতক ছিলেন। অন্যজনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। সোমবার তাঁদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।


