IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় পানির সঙ্গে অ্যাসিড মিশিয়ে স্বামীকে হত্যা

কুষ্টিয়ায় পানির সঙ্গে অ্যাসিড মিশিয়ে স্বামীকে হত্যা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জাকির হোসেন (২০) নামে এক যুবককে পানির সঙ্গে এসিড মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কুমারগাড়া গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কুমারগাড়া গ্রামের পূর্বপাড়ার আলমগীর হোসেনের ছেলে। তিনি বাসা-অফিসের পানির লাইন মেরামত ও স্থাপনের কাজ করতেন। তার স্ত্রীর নাম সোনিয়া খাতুন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে প্রেম করে বিয়ে করেন জাকির ও সোনিয়া। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে কয়েকদিন আগে স্বামী-স্ত্রীর মধ্য ঝগড়া হয়। পরে স্ত্রী সোনিয়া রাগে-অভিমানে তার বাবার বাড়ি চলে যান। বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই এলাকায়।

রোববার রাতে শ্বশুর শুকুর আলীর বাড়িতে যান জাকির। পরে তার স্ত্রী বাড়িতে ফিরতে রাজি না হলে তিনি বাড়ি ফিরে যান। বাড়ি যাওয়ার পর জাকির গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত জাকিরের বাবা আলমগীর বলেন, রোববার রাতে শ্বশুরবাড়ি গেলে স্ত্রী সোনিয়া পানির সঙ্গে অ্যাসিড মিশিয়ে খাওয়ায়। এর কিছুক্ষণ পর বাড়ি ফিরলে রাত সাড়ে ১০টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালের নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সোনিয়া ও তার পরিবারের সদস্যরা আমার ছেলেকে হত্যা করেছে। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।

কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এজাজুল হাকিম বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনিয়া তার স্বামীকে পানির সঙ্গে অ্যাসিড মিশিয়ে পান করিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। নিহতের পরিবার মামলা করবে।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, এ নিয়ে আমি গণমাধ্যমকর্মীদের কিছু বলতে পারবো না। সেটা নিয়মের মধ্যে পড়ে না। দরকার হলে আদালতে বলব।

হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের একজন সিনিয়র নার্স বলেন, অ্যাসিড পান করায় জাকিরকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, নিহতের স্বজনরা হত্যার অভিযোগ করেছেন। লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31