IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই চাচাকে মারধর

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই চাচাকে মারধর

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির ছাত্রী এক ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার দুই চাচাকে পিটিয়ে জখম করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাজার এ ঘটনা ঘটে। ভিকটিমের চাচা আনিরুল ইসলাম রোববার রাতেই গোমস্তাপুর থানায় উক্ত্যক্তকারী যুবকসহ ৩ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

আহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে আনিরুল ইসলাম (৩৮) ও মিমনুর রহমান (২৩)। এ ঘটনায় আনিরুল ইসলামের মাথায় জখম ও মিমনুর রহমানের ডান হাতের আঙুলে জখম হয়। তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

ভিকটিম স্কুলছাত্রী, তার পরিবার, পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত এক বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উক্ত্যক্ত করে একই গ্রামের কাইদুলের ছেলে নিসান (১৯)। এনিয়ে কয়েকমাস আগে থানায় জিডি করলে পুলিশ আর এমন কাজ করবে না শর্তে মিমাংসা করে দেয়। থানায় জিডি দেয়ার পরেও উক্ত্যক্ত করা বন্ধ হয়নি। এরই জের ধরে প্রতিবাদ করায় মেয়েটির দুই চাচাকে বেধড়ক মারধর করে নিসান ও তার লোকজন।

মারধরের শিকার ভিকটিমের চাচা আনিরুল ইসলাম বলেন, আমার ভাই বিদেশে থাকেন৷ ভাতিজিকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দেয় নিসান। তাতে রাজি না হওয়ায় রাস্তাঘাটে বিভিন্ন আজেবাজে মন্তব্য করে। এমনকি থানায় জিডি দেয়ার পর হতে সন্ধ্যার পর বাড়িতে ঢিল ছুঁড়ে এবং বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে।

বিষয়টি নিসানের বাবাকে কয়েকবার বলা হলেও তিনি জানান, ছেলেকে বুঝিয়ে বা শাসন করে পারছি না। ৩ মাস আগে গভীর রাতে বাড়ির পেছনে ধরেছিলাম তাকে। এসময় স্থানীয় লোকজন হাজির হলে চড়-থাপ্পড় দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

এসএসসি পরীক্ষার্থী ভিকটিম জানান, নদীতে গোসল করতে বা স্কুলে যাওয়া-আসার পথে বিরক্ত করে। মুখে এসিড মারবো, নষ্ট করে দিবো এসব কথা বলে হুমকি দেয়। এমনকি কথা বলার জন্য পথ আটকে দাঁড়িয়ে থাকে।

মেয়েটির মা গোলাপী বেগম বলেন, সামনে মেয়ের এসএসসি পরীক্ষা, অথচ এই সময়ে স্কুলে যাওয়ার পথেও তার শান্তি নাই। নদীতে গোসল করতে গেলে বা স্কুলে গেলে সবখানেই বিরক্ত করে। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বাড়ির পেছনে এসে নিসান দাঁড়িয়ে থাকে। এটি দেখে আমার এক দেবর তাকে রাতের বেলা এখানে থাকার কারণ জানতে চাইলে বিভিন্ন উচ্চবাচ্য করে এবং দুই দেবরকে মারধর করে। ঘটনার পরদিন সোমবার সকালেও নানারকম প্রাণনাশের হুমকি দিচ্ছে। এনিয়ে আমাদের পরিবার এখন নিরাপত্তা হুমকিতে রয়েছি।

গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31