IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় দুই মন্ডপে পূজার প্রস্তুতি নিয়ে উত্তেজনা

মান্দায় দুই মন্ডপে পূজার প্রস্তুতি নিয়ে উত্তেজনা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সামাজিক দ্বন্দ্বে গ্রামবাসী দু’ভাগে বিভক্ত হয়ে একইস্থানে দুই মন্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়ায় উত্তেজনা দেখা দিয়েছে। এনিয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী পারসিমলা গ্রামে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

পারসিমলা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সেক্রেটারী গোবিন্দ চন্দ্র তালুকদার জানান, ৪০ বছরেরও অধিক সময় ধরে এই মন্দিরে গ্রামবাসী সম্মিলিতভাবে পূজা-অর্চনা করে আসছে। এবারও দুর্গাপূজা উদযাপনের লক্ষে গ্রামবাসীদের নিয়ে বৈঠক করা হয়। এতে গ্রামের অজিত চন্দ্র তালুকদারের নেতৃত্বে একটি পক্ষ বিভিন্ন অজুহাত তুলে বিরোধীতাসহ পূজা করবে না বলে জানিয়ে দেন।

তিনি আরও বলেন, এ অবস্থায় মন্দির কমিটি তাঁদের সহযোগিতা ছাড়াই পূজা উদযাপনের প্রস্তুতি নেন। হঠাৎ করে অজিত তালুকদারের নেতৃত্বে মন্দির চত্বরের জায়গা দখল করে মন্ডপ নির্মাণসহ প্রতিমা তৈরির কাজ শুরু করেন। এতে মন্দির পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়।

এ প্রসঙ্গে অজিত চন্দ্র তালুকদার বলেন, মন্দির কমিটিতে থাকা ব্যক্তিদের আচার-আচরণ ভালো নয়। অনুষ্ঠান শেষে আয়-ব্যয়ের হিসাব তাঁরা সঠিকভাবে দেন না। কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি না করে গায়ের জোরে এবারও পূজা উদযাপনের প্রস্তুতি নিয়েছে প্রতিপক্ষরা।

তিনি আরও বলেন, ‘মন্দির চত্বরের সম্পত্তি আমাদের ব্যক্তিমালিকানার সম্পত্তি। সেখানে আমরা মন্ডপ তৈরি করে পূজার প্রস্তুতি নিয়েছি। এতে দোষের কিছু দেখি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান, দুই মন্ডপে পূজা উদযাপনকে কেন্দ্র করে গ্রামবাসীর দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে। তৃতীয় কোন পক্ষ এ সুযোগ কাজে লাগাতে পারে। গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষেরও আশঙ্কা করছেন তারা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীন কুমার দাস জানান, বিষয়টি আমাদের নলেজে আছে। মঙ্গলবার বিকেলে ওই গ্রামে সমঝোতা বৈঠক করা হবে। সমঝোতার মাধ্যমে উভয়পক্ষকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে কাজ করছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ‘বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের নিয়ে সেখানে সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই গ্রামে পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31