IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> পাবনায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিষয়ক সভা

পাবনায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : দেশব্যাপী নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) দুপুরে পাবনা জেলা পুলিশের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সপুার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সপুার সদর সার্কেল রোকনুজ্জামান, জেলা বিমেষ শাখার ডি আই ওয়ান আশরাফুজ্জামান, ডিবি ওসি আব্দুল হান্নান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল মতিন খান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, একুশে টিভির রাজিউর রহমান রুমী, বাংলাটিভির এস এম আলম, একাত্তর টিভির মুস্তাফিজুর রহমান, এসএ টিভির কলিট তালুকদার, ডিবিসি নিউজ এর প্রার্থ হাসান, এটিএন নিউজ এর রিজভী জয় আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা বার্তা বাজারের জেলা প্রতিনিধি মাসুদ রানাসহ স্থানীয় বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পাবনা অঞ্চলের জেলা পুলিশ লাইনস মাঠে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে শারীরিক পরীক্ষা। ১৫ নভেম্বর লিখিত ও ২২ নভেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে www.police.gov.bd এই ওয়েব সাইডে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন জানানো হয়। জেলাতে নতুন নিয়েমে এবারে ৫৩জনকে নিয়োগ দেয়া হবে।

অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশের নতুন নিয়োগ সংক্রান্ত প্রচার অভিযানের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। পরে পুলিশ সুপার এবারের নিয়োগ সংক্রান্ত সচ্ছতা আর দালাল থেকে সাবধান থাকতে প্রার্থীসহ সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, যেকোন প্রার্থীর বিষয়ে কোন ধরনের অভিযোগ পাওয়া গেলে তাকে বাতিল করা হবে। “চাকরি নয়, সেবা” এই প্রতিপাদ্যকে ধারন করে বাংলাদেশ পুলিশ বাহীনিতে এবারে নিয়োগ দেয়া হবে। আর এরই অংশ হিসাবে পাবনা জেলা পুলিশসহ বাংলাদেশ পুলিশ স্যোসাল মিডিয়াতে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন। জেলার তরুন, মেধাবী, সাহসী, সৎ, যোগ্য প্রার্থীদের উৎসাহিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্রের মাধ্যমে নিয়োগ পক্রিয়ার তথ্যচিত্র দেখানো হচ্ছে।

পুলিশ নিয়োগ বিষয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম বলেন, সৎ, সাহসী, দেশের জন্য যেকোন চ্যালেঞ্চ গ্রহণে সক্ষম এমন প্রার্থীদেরকে এবারে বেছে নেয়া হবে। সম্পর্ণ মেধা, যোগ্যতা ও সচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োমে এবারে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হবে। চাকরি পাওয়ার ক্ষেত্র কারো সাথে যোগাযোগ করে কোন লাভ হবেনা। আমরা যোগ্য প্রার্থী বেছেই নিয়োগ দিতে চাই। ইনেসপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ড. বেনজীর আহমেদ (আইজিপি) বিপিএম (বার) পুলিশ নিয়োগ সংক্রান্ত আমাদের নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে ২০২৫ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাদেশে আধুনিক পুলিশ সেবা দেয়ার জন্য নতুন নিয়োমে নতুন ভাবে এই নিয়োগ কার্যক্রম করা হবে।

এই নিয়োগ পদ্ধতিতে একজন প্রার্থী সাত ধাপ অতিক্রম করে তবে নিয়োগ পাবেন। অনলাইনে মাধ্যমে প্রত্যেক আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে। সেই আবেদন যাচাই বাছাই করে নিয়োগ কার্যক্রম এগিয়ে যাবে। প্রতিটি প্রার্থীর আবেদন পত্র ওয়েব পেজের মাধ্য যাচাই বাছাই করা হবে। কোন ধরণের অসত্য তথ্য পাওয়া গেলে নিয়োগ কার্যক্রমের যেকোন পর্যায়ে সেটি বাতিল বলে গন্য হবে। বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড সম্বলিত একটি (এসএমএস) পাঠানো হবে। চলতি মাসের ১০ সেপ্টেম্বর থেকে এই আবেদেনের কার্যক্রশ শুরু হয়ে চলবে আগামী মাসের ৭ অক্টোবর পর্যন্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31