IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় স্বামীর নির্যাতনে আত্মগোপনে গৃহবধূ

মান্দায় স্বামীর নির্যাতনে আত্মগোপনে গৃহবধূ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : স্বামী মাদকাসক্ত। নেশাগ্রস্থ অবস্থায় প্রায়ই নির্যাতন করেন। দুসপ্তাহ আগে পিটিয়ে বাম হাত ভেঙে দেন। সেই ভাঙা হাতে এখনও ব্যান্ডেজ রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রাতে আবারো মারপিট করা হয়। এবার হুমকি দেন একটি পা ভেঙে দেওয়ার। সেই আতঙ্কে দুই শিশু সন্তান মনি (১০) ও মুক্তাকে (৬) নিয়ে আত্মগোপন করেছিলেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশুসন্তান নিয়ে থানার হাজির হয়ে এভাবেই নির্যাতনের বর্ণনা দেন শাহিনুর বেগম (৩০) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামের মিজানুর রহমান মিলনের স্ত্রী ও একই ইউনিয়নের কুকরাইল গ্রামের মৃত ফহিম উদ্দিন সরদারের মেয়ে।

গৃহবধূ শাহিনুর বেগম জানান, স্বামী মিলন কখনও শ্রমিকের কাজ আবার কখনও ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন। তাঁর উপাজর্নের প্রায় সব টাকায় মাদক সেবনের পেছনে উড়িয়ে দিতেন। নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি ফিরে ছোটখাটো বিষয় নিয়ে তাঁকে প্রায়ই মারপিট করা হয়। দুই শিশুসন্তানের মুখের দিকে তাকিয়ে সব নির্যাতন সহ্য করতেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, গত দুসপ্তাহ আগে সামান্য বিষয় নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে তাঁর বাম হাত ভেঙে দেওয়া হয়। চিকিৎসায় এখনও সুস্থ হতে পারেননি। এ অবস্থায় পা ভেঙে দেওয়ার হুমকিতে দুই শিশুসন্তান নিয়ে তিনি আত্মগোপন করেন।

পুলিশ তাঁকে খোঁজাখুঁজি করছে এমন সংবাদের সন্তানদের নিয়ে শুক্রবার সকালে থানায় হাজির হন। এসময় তাঁর ওপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্বামী মিলনের শাস্তির দাবিও জানান তিনি।

গৃহবধূ শাহিনুরের ভাই ইমাজ উদ্দিন সরদার বলেন, ‘প্রায় ১৪ বছর আগে বোন শাহিনুর বেগমকে পারিবারিকভাবে মিলনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তখন মিলন মাদকসেবন করত না। পরবর্তীতে মাদকে আসক্ত হয়ে পড়েন। এরপর শুরু হয় বোন শাহিনুরের ওপর নির্যাতন। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসও হয়েছে। তবুও নির্যাতন বন্ধ হয়নি। সম্প্রতি লাঠি দিয়ে তাঁর একটি হাত ভেঙে দেওয়া হয়। তিনিও ভগ্নিপতি মিলনের শাস্তির দাবি করেন।

গৃহবধূর স্বামী মিজানুর রহমান মিলন বলেন, গত রোববার তিনি শ্রমিকের কাজে গিয়েছিলেন। বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের কাউকেই পাননি। স্ত্রী-সন্তান নিরুদ্দেশ হওয়ার ঘটনায় মান্দা থানায় অভিযোগ করেন। স্ত্রীকে নির্যাতনের কথা অকপটে স্বীকার করে তিনি বলেন, সংসারে ছোটখাটো বিষয় নিয়ে এগুলো হয়েই থাকে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘থানায় হাজির হওয়ার পর গৃহবধূর বাবার বাড়িতে সংবাদ পাঠানো হয়েছে। গৃহবধূ চাইলে তাঁকে সবধরণের আইনি সহয়তা দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31