ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকা থেকে ৩শ গ্রাম গাঁজাসহ নুর আলম (৪০) নামের এক মাদক পাচারকারীকে বিজিবি আটক করে সাপাহার থানা পুলিশে সোপর্দ করেছে।
আটক ওই মাদক পাচারকারী উপজেলার উত্তর কলমুডাঙ্গা গ্রামের আলতাস আলীর ছেলে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বামনপাড়া বিজিবি ক্যাম্পের টহল দল সীমান্তের ২৪৭ মেইন পিলার এলাকার জবাই বিল নামকস্থানে অভিযান চালিয়ে মাদক পাচারকারী নুর আলমকে গাঁজাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে পরদিন সকালে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বামনপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার জাহিদুর রহমান বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকৃত মাদক পাচারকারীকে পুলিশ নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে।


