IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মান্দায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চকরামপুর গ্রামের রাস্তায় এ কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন, বিষ্ণুপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, ইউপি সদস্য ইব্রাহীম হোসেন ও বেলাল হোসেন।

গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন, ওসমান গণি, মামুনুর রশিদ, জায়েদা বেগম, উজ্জল কুমার দাস, পঞ্চমী রানী, সাথী রানী প্রমুখ। মানববন্ধনে দক্ষিণ চকরামপুর গ্রামের কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা দাবি করেন, গত ২৩ জুলাই দুপুরে মাঠের নির্জন এলাকায় গ্রামের উজ্জল কুমার দাসের বকনা গরুকে পা বেঁধে অনৈতিক কাজে লিপ্ত হন একই গ্রামের সাইফুল ইসলামের বখাটে ছেলে মোজাহার আলী (২৪)। এসময় উজ্জল কুমারের স্ত্রী সাথী রানী তা দেখে চিৎকার শুরু করলে বখাটে মোজাহার পালিয়ে যান। ঘটনায় গরু মালিক উজ্জল কুমার স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার প্রার্থী হন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিষয়টি ধামাচাপা দিতে বখাটে মোজাহার আলী চাঁদা দাবির ভিত্তিহীন অভিযোগ তুলে দক্ষিণ চকরামপুর গ্রামের ছামসুর রহমান, জেহের আলী, নওসাদ আলী ও ইউপি সদস্য ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে নওগাঁ আদালতে মামলা করেন। এ মামলায় গত ৩১ আগস্ট আদালত থেকে জামিন নেন আসামিরা।

গ্রামবাসীর অভিযোগ, ভুক্তভোগী উজ্জল কুমার দাসকে ন্যায় বিচার পেতে সহায়তা করায় একের পর এক ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা করছেন বখাটে মোজাহার আলী ও তাঁর পরিবার। জের ধরে গত ১ সেপ্টেম্বর ওই পরিবারের এক নারীকে দিয়ে চাঁদা দাবি মামলার এক নম্বর আসামি ছামসুর রহমানের বিরুদ্ধে নওগাঁ নারী-শিশু আদালতে ধর্ষণের মামলা করা হয়েছে। এসব মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31