IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> ‘জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে’

‘জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে’

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ ব্যাপক ভূমিকা পালন করছে। 

তিনি বলেন, এলাকার শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। এ শান্তি বিনষ্ট করে উন্নয়নকে কেউ বাধাগ্রস্থ করতে চাইলে তা কঠোর হস্তে দমন করা হবে। 

তিনি শনিবার বিকেলে আত্রাই থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, যে কোন দুর্নীতিকে জিরোটলান্সে করতে আমরা বদ্ধপরিকর। সামনে পুলিশ কনস্টেবল নিয়োগ আসছে। এতে দাললদের খপ্পরে পরে কেউ যেন আর্থিক ক্ষতিগ্রস্থ না হয় এ জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান। 

আত্রাই থানা কর্তৃক আয়োজিত থানা চত্বরে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। 

ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ, ইউপি সদস্য স্বপন প্রমুখ। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31