IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> স্বচ্ছভাবে কনস্টেবল নিয়োগে রাণীনগর থানা পুলিশের প্রচারণা

স্বচ্ছভাবে কনস্টেবল নিয়োগে রাণীনগর থানা পুলিশের প্রচারণা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি প্রার্থীদের ও অভিভাবকদের করণীয় বিষয়ে নওগাঁর রাণীনগর থানা পুলিশ বিলবোর্ড স্থাপন ও চিত্র প্রদর্শন করেছে। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছেন।

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশনায় থানার ওসির উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এবং এখনও সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওসি শাহিন আকন্দ।

জানা যায়, “চাকরি নয়, সেবা” এই লক্ষ্য নিয়ে সারাদেশে ৬ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছেন সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) কর্তৃক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা করার জন্য দেশব্যাপী সংবাদ সম্মেলন, লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, বিলবোর্ড স্থাপন ও চিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করছেন। তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় থানার ওসির এই উদ্যোগ। তার নেতৃত্বে পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে চাকরিপ্রার্থীসহ অভিভাবকদের সচেতন করছেন কাউকে কোন টাকা না দেওয়ার জন্য।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ বলেন, স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা প্রেস কনফারেন্স করেছি। মাইকিং করেছি। স্কুল, কলেজ এবং মসজিদে গিয়ে আমরা সচেতন করছি শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে বলে। এছাড়া বিট অফিসের অফিসাররাও এই নিয়োগ নিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে এবং কেউ যেন প্রতারিত না হয় সে বিষয়ে সচেতন করছেন। মূলত পুলিশ কনস্টেবলে চাকরি নেওয়ার আশায় কেউ যেন প্রতারকের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতির মুখে না পড়ে।

ওসি বলেন, চিত্র প্রদর্শনের মাধ্যমে চাকরি প্রার্থীদের করনীয় সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। সেইসাথে অভিভাবকদের দালালের হাত থেকে বাঁচতে পরামর্শের জন্য ওসির সাথে এবং পুলিশ কন্ট্রোল রুম ০১৩২০-১২৪৪৯৮ অথবা জেলা পুলিশ হট লাইন ০১৩২০-১২৪৪৯৯ অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহবান জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31