ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরাকে পদন্নোতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বদলিজনিত বিদায় পাককালে তাকে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে দেয়া হচ্ছে বিদায় সংবর্ধনা।
শুক্রবার বেলা ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁকে ক্রেষ্ট দিয়ে এবং জাকজঁমক পূর্ণভাবে দেয়া হয় বিদায় সংবর্ধনা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন।


