ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা চত্বরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।
আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমবায় কর্মকর্তা হারুন অর রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, প্যানেল মেয়র কাউন্সিলর মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, মেহেদী সরকার প্রমুখ।


