IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> শর্শায় চুরি যাওয়া নবজাতক ২০ দিন পর উদ্ধার

শর্শায় চুরি যাওয়া নবজাতক ২০ দিন পর উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি যাওয়া নবজাতক কন্যা ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় নাসিমা নামে (৩০) এক নারীকে হেফাজতে নিয়েছে পিবিআই।

পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শার্শার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে গত ৯ সেপ্টেম্বর দুপুরে একদিনের নবজাতক চুরি হয়। এ ঘটনায় ওই দিন শার্শা থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই মানবিক কারণে পিবিআই স্বেচ্ছায় মামলাটি তদন্ত করে। একপর্যায়ে পিবিআই জানতে পারে যশোরের ঝিকরগাছার বাঁকড়া এলাকার একটি বাড়িতে চুরি যাওয়া ওই নবজাতকটি রয়েছে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ পিবিআই যশোর জেলার আভিযানিক দল অভিযান চালিয়ে নাসিমার বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করে। এ সময় নাসিমাকে হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ সুপার রেশমা শারমিন আরো জানান, অভিযান এখনো শেষ হয়নি। নবজাতক চুরির সাথে জড়িত মূল আসামি এখনো আটক হয়নি। মূল আসামি আটকের পর বিস্তারিত জানা যাবে। উদ্ধারকৃত নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31