ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : ‘তথ্য আমার অধিকার,জানা আছে কি সবার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সুজানগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ।
সভায় তথ্য অধিকার, তথ্য-প্রযুক্তির বিভিন্ন সেবা ও সমস্যা বিষয়ক নানা বিষয়ের উপর আলোচনা করা হয়।
আরোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অবাধ তথ্য প্রবাহ এবং তথ্যের সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিতকরণের জন্য প্রতিবছর ২৮ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।


