IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে মৃত্যু বেড়ে ৪

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে মৃত্যু বেড়ে ৪

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে এ নৌকা ডুবির ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হন। যাদের মধ্যে এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ১৭ জনকে বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষনিকভাবে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খায়রুল ইসলামের সহধর্মিণী নিলুফা (৫০) ও তার নাতি ৫ বছরের শিশু সিয়াম। এছাড়াও নিহতের মধ্যে একই পরিবারের চারজন পর্যন্ত রয়েছে বলে জানা গেছে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, দুপুর সোয়া ২টার পর শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে পাকা দশরশিয়া যাওয়ার পথে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই নৌকায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন বলে যানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ ও দমকল কর্মীদের টিম পাঠানো হয়।

ওসি বলেন, সাড়ে ৫টা পর্যন্ত পুলিশ ও দমকল কর্মীরা পদ্মায় তল্লাশী করে ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে। আর লাশ পাওয়া গেছে চারজনের। এখনো নিখোঁজ রয়েছেন আরও ১০ থেকে ১২ জন।

পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তল্লাশী অব্যাহত রেখেছে। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

ঘটনাস্থলে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31