IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> অবশেষে শিক্ষিকা ফারহানা বহিষ্কার

অবশেষে শিক্ষিকা ফারহানা বহিষ্কার

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৪ ছাত্রের মাথার চুল কাচি দিয়ে কেটে দেয়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১৬তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ সাময়িক বহিষ্কার করা হয়।

এ বহিষ্কারের পরপরই রবির রেজিস্টার সোহরাব হোসেন কান্দাপাড়ার প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফারহানা ইয়াসমিনের সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এ দিন রাত ৮টার দিকে দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফের সভাপতিত্বে সিন্ডিকেটের ১৬তম বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সর্ব সম্মতিক্রমে সাময়িক বহিষ্কারসহ ৩টি বিষয়ে সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তগুলো হলো- শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে সাময়িক বহিষ্কার, রবির সব পরীক্ষা স্থগিত, প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আইন অনুযায়ী সাময়িক বহিষ্কার শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এসভায় আরও উপস্থিত ছিলেন, সিন্ডিকেট সদস্য ঢাবির কলা অনুষদের ডিন প্রফেসর আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব-৩ সৈয়দা নওয়াবাজাহান ও রবির রেজিস্টার সোহরাব হোসেন প্রমুখ।

এ সভায় শিক্ষিকা কর্তৃক ছাত্র লাঞ্ছিতর ঘটনায় সবাই উষ্মা ও সমবেদনা প্রকাশ করেন।

অপরদিকে প্রথম বর্ষের ছাত্র হাবিব জানায়, শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার না হওয়ায় এবং প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত তারা না মেনে তাদের আন্দোলন ও আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া রাত ৮টার দিকে কান্দাপাড়া প্রশাসনিক ভবনের সামনে ফারহানা ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।

এছাড়া প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে তারা কান্দাপাড়া প্রশাসনিক ভবনের সামনে এ রাতেই দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফের কুশপুত্তলিকা দাহ করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ ছাত্রের মাথার চুল কাচি দিয়ে কেটে দেয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন। এ ঘটনার প্রতিবাদে ও শিক্ষিকা ফারহানার স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীরা ৩ দিন ধরে লাগাতার আন্দোলন ও আমরণ অনশন চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন বলেন, আমি এ বিষয়ে কিছু বলব না। তারা যা সিদ্ধান্ত নিয়েছেন আমি মেনে নিয়েছি। তবে কাচি হাতে করে ঘোরার ভিডিও দেখানো হলেও চুল কাটার ভিডিও দেখানো হচ্ছে না কেন। এ থেকেই বোঝা যায় এটি একটা ষড়যন্ত্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31