ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের সদস্যরা বুধবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থান থেকে ২ জন গাঁজা সেবনকারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সান্তাহার পৌর শহরের রথবাড়ি কলসা এলাকার ফেরদৌসের স্ত্রী জোসনা খাতুন(৩৫) ও পৌর শহরের হলুদ ঘর এলাকার মৃত আনার উদ্দিনের ছেলে চুন্নু মিয়া‘কে (৬০) গ্রেপ্তার করে।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও ইউএনও শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ ১ মাদকসেবীকে ৩০ দিনের ও অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।


