ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুজানগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন উজ্জামান শাহিন পরিচালনায় বক্তব্য দেন, সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জালাল বিশ্বাসসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।


