ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)’র কে. এম রাকিবুল হুদা’র সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) রাত পৌনে ৮ টায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এম এ মালেকের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল গণি, থানার সেকেন্ড অফিসার শাহজাহান আলী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, সহ সভাপতি পাস্কায়েল হেমরম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান।
আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, তাওসিফ ইসলাম, মেহেদী হাসান উজ্জল, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, মেহেদী সরকার, বিডিসি ক্রাইম নিউজের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সাংবাদিক সোহেল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
নবাগত ওসি কে.এম রাকিবুল হুদা ও সাংবাদিক নেতৃবৃন্দ ধামইরহাট উপজেলায় মাদক নির্মূলে এক্যমত পোষন করেন এবং ধামইরহাট শান্তিপূর্ণ থানা হিসেবে পরিচালনা করতে সাংবাদিক, রাজনৈতিকসহ সূধীমহলের সহযোগিতা কামনা করেন।


