IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> জন্ম ও মৃত্যু নিবন্ধণ কার্যক্রমে দেশ সেরা নাটোর

জন্ম ও মৃত্যু নিবন্ধণ কার্যক্রমে দেশ সেরা নাটোর

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : জন্ম ও মৃত্যু নিবন্ধণ কার্যক্রমে দেশ সেরা হয়েছে নাটোর। দেশের শ্রেষ্ঠ জেলা হিসেবে নাটোর ও শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন এবং প্রশাসনিক বিভাগ পর্যায়ে একই উপজেলার বিয়াঘাট ইউনিয়নকে স্বীকৃতি দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এ স্বীকৃতি প্রদান করে। এ জন্য আগামী ৬ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিতব্য জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সনদ ও ক্রেস্ট গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা যায়, জেলার মোট জনসংখ্যা ১৯ লাখ ৮৪ হাজার ৭৯ জন। জানুয়ারি থেকে জুন ২০২১ পর্যন্ত ছয় মাসে জনসংখ্যা অনুযায়ী প্রত্যাশিত জন্ম নিবন্ধণ সংখ্যা ১৭ হাজার ৮৫৭ এর বিপরীতে জেলায় মোট নিবন্ধিত শিশুর সংখ্যা ৬ হাজার ৬২২-যা ৩৭ শতাংশ। আবার একই সময়ে প্রত্যাশিত মৃত্যুর সংখ্যা চার হাজার ৯৬০ এর বিপরীতে মৃত্যু নিবন্ধণ হয়েছে ২ হাজার ৫১৯ জন-যা ৫১ শতাংশ। অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধণের গড় ৪৩. ৯৩-যা ছিলো সারাদেশের মধ্যে সর্বোচ্চ।

আবার চলতি বছরের আগস্ট মাসে জেলায় প্রত্যাশিত ২ হাজার ৫০৮ জন্ম নিবন্ধন সংখ্যার বিপরীতে জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধণকৃত শিশুর সংখ্যা ১ হাজার ২৫২, ১ বছর বয়সের মধ্যে নিবন্ধিত শিশুর সংখ্যা ১ হাজার ৮৫১ এবং ১ বছর বয়সের উর্ধ্বে নিবন্ধিত শিশুর সংখ্যা ৪ হাজার ৭৮০। ঐ সময়ে দেশ সেরা ধারাবারিষা ইউনিয়নে প্রত্যাশিত জন্ম নিবন্ধণের সংখ্যা ৫৩ নির্ধারণ করা হলেও এক বছর বয়সের মধ্যে ১৪৬ শিশু এবং এক বছর বয়সের উর্ধ্বে ১৮৩ শিশুর নিবন্ধণ সম্পন্ন হয়েছে। রাজশাহী বিভাগ সেরা বিয়াঘাট ইউনিয়নে আগস্ট মাসে প্রত্যাশিত ৪১ শিশুর নিবন্ধণ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও ১ বছর বয়সী ৭৫ শিশু এবং ১ বছরের উর্ধ্ব বয়সী ২৬ শিশু নিবন্ধিত হয়েছে।

আগস্ট মাসে ৬৯৭ ব্যক্তির সম্ভাব্য মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা হলেও জেলায় মোট মৃত্যুর নিবন্ধণ হয়েছে ৯৬৭ জনের। এরমধ্যে মৃত্যুর এক বছরের মধ্যে নিবন্ধন হয়েছে ৭৮৩ এবং মৃত্যুর এক বছরের বেশী সময় পরে আগস্ট মাসে নিবন্ধিত মৃত্যুর সংখ্যা ১৮৪। একই সময়ে ধারাবারিষা ইউনিয়নের সম্ভাব্য ১৫ মৃত্যুর বিপরীতে মোট নিবন্ধিত মৃত্যুর সংখ্যা ৩৯ এবং বিয়াঘাট ইউনিয়নে সম্ভাব্য ১১ মৃত্যুর বিপরীতে মোট নিবন্ধিত মৃত্যুর সংখ্যা ১৭।

প্রশাসন আর জনপ্রতিনিধিদের সম্মিলীত ও ঐকান্তিক প্রচেষ্টার ফসল নাটোর জেলার এ অর্জন। এ টিমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জেলা প্রশাসক, ৭ টি উপজেলার নির্বাহী অফিসার, ৫২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৮টি পৌরসভার মেয়রবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত ব্যক্তিরা। তবে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং গ্রাম পুলিশের ভূমিকা অগ্রগন্য।

দেশ সেরা গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধণ কাজ সমাধা করতে ইউনয়ন পরিষদের মেম্বার ও সচিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশ-সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা ফ্রি নিবন্ধণ ক্যাম্পও আয়োজন করেছি। এ অর্জন ভবিষ্যতে আমাদের পথচলাকে আরো বেগবান করবে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন বলেন, বিভিন্ন অনুষ্ঠান ও সেবা প্রদানের সময় জনসাধারণকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধ করা হয়েছে এবং নিবন্ধণ কাজের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সচিব, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হয়েছে। উপজেলা প্রশাসন ইউনিয়ন পর্যায়ে ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধণ’ শ্লোগানে ফ্রি ক্যাম্প আয়োজন করেছে এবং নিবন্ধিত শিশুর জন্যে উপহার প্রদান করা হয়েছে। এসব ক্যাম্পে রাজশাহীর বিভাগীয় কমিশনার ছাড়াও জেলা প্রশাসক নিয়মিত উপস্থিত থেকেছেন। নিবন্ধণ কার্যক্রমের সহায়ক সকল উদ্যোগে সকলের সম্মিলিত অংশগ্রহণের ফলে আমাদের এ অর্জন।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিবৃন্দের দায়িত্বশীল এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকার কারণে জন্ম ও মৃত্যু নিবন্ধণ কার্যক্রমে নাটোর জেলা এবং জেলার দুইটি ইউনিয়ন জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছে। জন্ম নিবন্ধণ শিশুর প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। এ সনদ ছাড়া স্কুলের ভর্তি, ব্যাংক একাউন্ট খোলা, শিশু শ্রম প্রতিরোধ, বাল্য বিয়ে রোধসহ সকল ক্ষেত্রে জন্ম নিবন্ধণ সনদ প্রয়োজন। তাই যথাসময়ে নিবন্ধণ কাজ সম্পন্ন করতে প্রশাসনিক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31