ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ নিজেস্ব ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার কোন বিকল্প নেই, সবাইকে সুশিক্ষিত হতে হবে।
শনিবার (২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, ধানগড়া ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম সরোওয়ার লিটন, পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম সরকারসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আলমগীর হোসেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১২৫ জন ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ জন সহ মোট ২৫০ জন শিক্ষার্থীকে জন প্রতি ২ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করেন।


