IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> এখনও ৬ জন নিখোঁজ, উদ্ধার অভিযান শেষ

এখনও ৬ জন নিখোঁজ, উদ্ধার অভিযান শেষ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনায় এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। ঘটনার পরের দিন থেকে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে।

এদিকে, নিখোঁজদের খুঁজতে স্থানীয়রা ঘটনার দিন থেকে, পদ্মা নদীর বিভিন্ন ঘাটে ঘাটে সন্ধান চালিয়ে অসছিলেন। চারদিন পর রোববার (৩ অক্টোবর) সকাল থেকে স্থানীয়রাও উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছেন।

রোববার (৩ আগস্ট) সকালে পাঁকা ইউনিয়নের চেয়্যারমান জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাকার জংলা পাড়া এলাকার আমিন আলী বলেন, ‘ঘটনার দিন থেকে আমার মেয়ে আমেনা (১২) ও ছেলে মাসুমকে (৯) খুঁজে পাচ্ছি না। আমার বউসহ আমরা ৪ জন এক সঙ্গে ওই নৌকাতে বাড়ি আসছিলাম। আজ আমরা স্বামী-স্ত্রী দুজনই বাড়িতে, কিন্তু ছেলে মেয়ে দুটার কোনো খোঁজ নাই। ঘটনার চার দিন পার হয়ে গেল, তাদের মুখে আব্বা ডাক আর শুনতে পাবো না। যদি লাশ দুটা পেতাম, নিজের ঘরের পাশেই দাফন করতাম।’

তিনি আরও বলেন, ‘আমরা ৫টি নৌকা ভাড়া করে পদ্মা নদীর বিভিন্ন ঘাটে ঘাটে খুঁজে এসেছি। তাদের দুজনের সন্ধান পাইনি। গত চারদিন ধরে খুঁজে না পওয়ায়, আমরা স্থানীয়ভাবে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছি।’

পাকার দশরোশিয়া এলাকার হারুন আলী জানান, ঘটনার দিন থেকে আমার বউ আর একটা মেয়ে বৃষ্টি নিখোঁজ ছিল। ঘটনার দুদিন পর আমার স্ত্রী ডেইজি বেগমের লাশ পেয়েছি। মেয়ে বৃষ্টিকে (৭) পাইনি।’

একই এলাকার জিয়ারুল ইসলাম জানান, খাইরুল ইসলামের পরিবারের ৪ জন নিখাঁজ ছিল। ৩ জনের লাশ পাওয়া গেছে। এখনও খাইরুল ইসলামের লাশ খুজেঁ পাওয়া যায়নি। রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীর বিভিন্ন ঘাটে ঘাটে খোঁজা হয়েছে। এখনও খাইরুল ইসলামের লাশের সন্ধান পাওয়া যায়নি। এরপর আবার আজ থেকে স্থানীয়ভাবে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখনও ৬ জনের লাশ খুঁজে পাওয়া যায়নি। শনিবার (২ অক্টোবর) পর্যন্ত স্থানীয়রা উদ্ধার কাজ করছিলেন। আর লাশ না পাওয়ায়, তারা আজ রোববার থেকে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে।

প্রসঙ্গত; বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চরপাকা এলাকার লক্ষিপুর নামক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31