ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে এক নারী মাদক কারবারিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় থানার উপপরিদর্শক এটিএম রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশন ঠাকুরপাড়ায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত রমনীকান্ত বর্মনের মেয়ে শ্রীমতি মঞ্জু রানী (৪৮)কে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
অপরদিকে, থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকেল ৫ টায় একই গ্রামে অভিযান চালিয়ে মেশিনের যন্ত্রাংশ চুরি মামলার সন্দেহভাজন আসামি পারশন গ্রামের সোহেল রানার ছেলে নাজমুল ইসলামকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রোববার দুপুরে দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


