IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> এখনও সওজের জায়গায় চলছে ‘স’ মিলের ব্যবসা

এখনও সওজের জায়গায় চলছে ‘স’ মিলের ব্যবসা

ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার সান্তাহারের পার্শ্ববর্তী নওগাঁর সড়ক ও জনপথের (সওজ) জায়গা কৌশলে দখল করে সেখানে গাছের গুল রেখে এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছেন ভাই ভাই ‘স’ মিলের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম।

গত ২৫ সেপ্টেম্বর একাধিক শিরোনামে ওই ‘স’ মিলের বিরুদ্ধ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের কয়েকদিন পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এতে করে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন।

এদিকে সংবাদ প্রকাশের পর ‘স’ মিলের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম গত ২৯ সেপ্টেম্বর আঞ্চলিক একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেন।

তিনি প্রতিবাদে উল্লেখ করে বলেন, তার ব্যক্তিমালিকানা জায়গা ১২ শতক যেখানে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বন বিভাগের কোন গাছ কাটেননি বা লাগানোই হয়নি বলে তার দাবি।

তিনি আরও বলেন, সওজের জায়গা দখল করেননি। সেটা ফাঁকা আছে।

অথচ শহিদুল ইসলাম সংবাদের প্রতিবাদ দেওয়ার পরেও এই সংবাদ লিখার পূর্ব মূহুর্তে সেখানে গিয়ে দেখা যায় সওজের জায়গায় ইটের খোয়া আছে এবং গাছের গুল স্তুপ করে সাজিয়ে রেখেছেন তিনি। এছাড়া সংবাদে তার ‘স’ মিল সম্পর্কে প্রকাশ করা হয়েছে। তার মোট সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়নি সংবাদে।

আবার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, শহিদুলের ‘স’ মিল করার পূর্বে ২০১১ সালের দিকে সওজের জায়গায় দুপাশে বন বিভাগের গাছ লাগানো ছিলো। যার প্রমান হিসাবে এখনও ২-৩টা গাছ মরা অবস্থায় রয়েছে। তখন শহিদুল ‘স’ মিলে যাতাযাতের জন্য মাটি ফেলে ভরাট করতে লাগে। তাহলে কি শহিদুল একসময় ব্যবসা করতে পারে এই ভেবে তার ব্যবসার সুবিধার্তে ওই ‘স’ মিলের সামনে কোন গাছ লাগানো হয়নি, সেই সময়? তাই দায়সারা সংবাদের প্রতিবাদ দিয়ে তিনি অবৈধকে বৈধ করার চেষ্টা করেছে এমনটাই বলছেন স্থানীয় লোকজন।

জানা যায়, পশ্চিম ঢাকারোড-নাটোর বাইপাস আঞ্চলিক সড়কের পাশে শহিদুল ইসলাম তার ব্যক্তিমালিকানা সম্পত্তির ৩ শতক জায়গায় গড়ে তুলেছেন ভাইভাই নামে একটি ‘স’ মিল। আর ওই মিলের সামনে সড়ক ও জনপথের (সওজের) প্রায় ১৫ শতক জায়গা ফাঁকা থাকায় সুযোগ নিয়েছেন তিনি। কৌশলে দখল করে গাছের গুল স্তুপ করে ফেলে রেখেছেন। চালিয়ে যাচ্ছেন ব্যবসা। কর্তৃপক্ষ কোন নজর না দেওয়ার কারণে তার দেখাদেখি আবার অনেকেই সড়কের আশেপাশের জায়গা দখল করে গড়ে তুলেছে ছোট-বড় বিভিন্ন রকমের দোকানসহ খাবারের হোটেল।

আরও জানা যায়, আইনের নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে অবাধে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে শহিদুলসহ অন্যান্যরা। আবার কৌশলে দখল করেও সে প্রভাবশালী ব্যক্তির দাপটে বড় গলায় কথা বলে বেড়াচ্ছেন। এতে করে ব্যক্তির ক্ষমতার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসহায়ত্ব বলে মন্তব্য করছেন অনেকে। আবার কেউ কেউ কর্তৃপক্ষের নিরব ভূমিকা পালন করায় সন্দেহ প্রকাশ করছেন। তাই কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবেন এমনটাই দাবি সচেতন মহলের।

নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সরেজমিনে সেখানে গিয়েছিলাম। অনেক পূর্বে গাছগুলো কাটা হয়েছে।

এ বিষয়ে কোন পদক্ষেপ নিয়েছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, এক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে। তবে নতুন করে কেউ যদি গাছ কাটে তাহলে একটা পদক্ষেপ নিতে পারি।

নওগাঁ সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব বলেন, সরেজমিনে সেখানে লোক গিয়েছিল। তার বিরুদ্ধে একটা নোটিশ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষসহ ডিসি বরাবর নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। নওগাঁর বিভিন্ন জায়গায় এমন অবস্থা। বিশেষ করে আমাদের নিজস্ব মাজিস্ট্রেট না থাকায় একটু বিলম্ব হয়। তবে খুব দ্রুত একটা আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রাস্তার গাছ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন গাছ রোপন করতে পারে। তবে কাটার অনুমতি নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31