IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় ১২৩ মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

মান্দায় ১২৩ মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বইতে শুরু করে উৎসবের আমেজ। উপজেলায় এবার ১২৩ টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এরই মধ্যে মন্ডপগুলোতে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। চলছে রঙ-তুলির কাজ। এ উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, গতবছর উপজেলার ১৪ ইউনিয়নে ১১৩টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। এবছর আরও ১০টি মন্ডপে পূজার প্রস্তুতি নিয়েছেন সম্প্রদায়ের লোকজন। এতে করে এবারে মন্ডপের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ টি। এর মধ্যে ৪৫টি মন্ডপকে অধিক গুরুত্ব্পূর্ণ চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার সরেজমিনে উপজেলার শামুকখোল গ্রামের মন্ডপে গিয়ে দেখা গেছে প্রতিমায় রঙের কাজ করছেন কারিগররা। এ মন্ডপে প্রতিমা তৈরির কাজে চুক্তিবদ্ধ হয়েছেন উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুভাষ চন্দ্র তরফদার। তাঁর সহযোগী হিসেবে রয়েছেন আরও তিনজন শিল্পী। এসব শিল্পীদের প্রত্যেকদিন ৩০০ টাকা করে পারিশ্রমিক দিতে হচ্ছে তাঁকে।

শিল্পী সুভাষ তরফদার বলেন, গতবছর নিজ গ্রামে প্রতিমা তৈরির কাজ করতে গিয়ে শানমেশিনের প্লেট ভেঙে দুর্ঘটনায় শিকার হন। এতে ডান চোখের দৃষ্টি শক্তি হারিয়ে যায়। অনেক চিকিৎসা করেও সুস্থ হতে পারেননি।

তিনি আরও বলেন, এবারে ৬টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ করছি। চুক্তিবদ্ধ মন্ডপগুলোতে এরই মধ্যে প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। মন্ডপগুলোতে রঙসহ টুকটাক কাজ চলছে। ষষ্ঠী পুজার আগেই মন্ডপ কর্তৃপক্ষের নিকট প্রতিমা বুঝিয়ে দেওয়া হবে। বছরের অন্য সময়েও বিভিন্ন প্রতিমা তৈরির কাজ করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে এরই মধ্যে মতবিনিময় সভা করা হয়েছে। মন্ডপগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্য ও গ্রামপুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। পাশাপাশি পুলিশের ভ্রাম্যমান টিমসহ র‌্যাবের টহলটিম কাজ করবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। তাঁদের মতামতের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে নজরদারি বাড়ানো হবে। আসন্ন দুর্গাপূজা নির্বিগ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতির কাজ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31