ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগরে পূজা উদযাপন কমিটির সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দঘণ ও উৎসবমূখর পরিবেশে এবং নির্বিঘেœ পূজা উদযাপনের লক্ষে সোমবার দুপুরে রাণীনগর থানাপুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীগর থানার ওসি শাহিন আকন্দের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) পুলিশ পরিদর্শক নন্দিতা সরকার, রাণীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মোহন্ত, সম্পাদক অমল কৃষ্ণ সরকার, রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ মাও: শহিদুল ইসলাম।
এছাড়া উপজেলার প্রতিটি পূজা মন্ডবের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।


