IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইডের প্রভাবে বিপন্ন হচ্ছে পরিবেশ

অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইডের প্রভাবে বিপন্ন হচ্ছে পরিবেশ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সারাবিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলেছে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ। এতে বিপন্ন হচ্ছে পরিবেশ। বসবাস অনুপযোগী হয়ে উঠছে পৃথিবী। ১৯৭০ সালের তুলনায় ২০২১ সালে পৃথিবীর তাপমাত্রা ৮-১০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে এ্যান্টার্কটিকা মহাদেশে বরফ গলে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।

অন্যদিকে, বিভিন্ন প্রয়োজনে গাছপালা কাটা হচ্ছে বিশ্বব্যাপী। কলকারখানা বেড়ে যাওয়া কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারন।

“নগরীয় কর্মপ্রন্থা প্রয়োগ করি, কার্ববমুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের আয়োজনে আলোচনা সভা বাস্তবায়ন করে জেলা প্রশাসন। সোমবার (০৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ থেকে বাঁচার উপায় হলো বেশি বেশি বৃক্ষরোপণ করা। অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের বিরূপ পরিস্থিতি ও ক্ষতির মোকাবেলা করতে হয় সারাবিশ্বের স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলোকে। অথচ কার্বন নিঃসরনের জন্য দায়ী উন্নত দেশের কার্যক্রম। উন্নত দেশগুলোর জনসংখ্যা সারাবিশ্বের তুলনায় এক-পঞ্চমাংশ। অথচ তারাই পৃথিবীর অর্ধেক কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করে। পরিস্থিতি বিবেচনায় বসবাস উপযোগী পৃথিবী গড়ে তুলতে বনায়নের কোন বিকল্প নেই।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসিন আলী বলেন, জাতিসংঘের আয়োজনে ১৯৮৬ সাল থেকে অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালন করা হয়। দেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫ অনুযায়ী বাসস্থান পাওয়া জনগণের মৌলিক অধিকার। এছাড়াও এসডিজি গোলের ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ ও কম খরচে বস্তিবাসির উন্নয়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটি সরকারের কাজ নয় বা তা সম্ভবও নয়। স্থানীয় সরকার শাখা, কর্পোরেট এজেন্সি, সমিতির মাধ্যমে তা নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, শতকরা ২৪ শতাংশই কার্বনডাই-অক্সাইড উৎপাদন বৃদ্ধি পাচ্ছে উৎপাদনমুখী কলকারখানা থেকে। তাই পোঁড়া ইটের বিপরীতে কংক্রিটের ব্লক ব্যবহারের কথা বলা হচ্ছে। এমনকি ২০২৫ সালের মধ্যে সরকারি কাজে পোঁড়ানো ইটের বিপরীতে কংক্রিটের ব্লক ব্যবহার করার সিধান্ত নেয়া হয়েছে। কারন ইটভাটাগুলোর কারনেই অনেক বৃক্ষ নিধন করতে হয়। এটির টেকসই সমাধান করতে পারলে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার বলেন, গ্রীনহাউজ প্রক্রিয়া কমানোর ফলে সারাবিশ্বে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন করতে পারলে ২০৭০ সালের মধ্যে কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণের পরিমাণ সহনশীল মাত্রায় নেমে আসবে। এছাড়াও পরিবহন খাতে জ্বালানির পরির্বতে নবায়নযোগ্য উৎস ও ভাটায় পোঁড়া ইটের বদলে কংক্রিটের ব্লক ব্যবহার নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31