ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় ও আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার এইচ এম আব্দুর রকিব এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খুদা, আতোয়ার রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খীষ্ট্রান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক দিলিপ রায় ও গৌরি চন্দ সিতু অন্যরা।
সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
এবার জেলার ৫টি উপজেলায় ১৪৩টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার প্রতিমা শোভা পাবে।


