IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে পুজার মার্কেটে মন্দাভাব

নন্দীগ্রামে পুজার মার্কেটে মন্দাভাব

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : আসছে দূর্গাপুজা। দূর্গাপুজা মানেই ব্যাপক উৎসব। এমন উৎসবে নতুন জামা কাপড় থাকবে না তা কী হয়? কিন্তু এবার তার ব্যতিক্রম হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দূর্গাপুজা। যে পুজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারে নিত্যনতুন জামা-কাপড় কেনার ধুম পড়ে যায়।

বিগত বছরগুলোতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মার্কেটে তা লক্ষ্যকরা গেছে। বিপুল পরিমাণ জামা-কাপড় বিক্রয় বেচাকেনা হয়েছে। এবার আর তা লক্ষ্য করা যাচ্ছে না। তুলনামূলকভাবে বেচাকেনা একেবারেই কম। সবাই এর কারণ হিসেবে দেখছে করোনা। করোনাকালীন সময়ে অর্থনৈতিক অবস্থার চরম বিপর্যয় ঘটে। যারা ব্যবসা বাণিজ্য করেছে তাদের ব্যবসা বাণিজ্যে চরম ধস নেমে আসে।

অপরদিকে খেটে খাওয়া মানুষেরা ছিলো একেবারেই কর্মহীন। যে কারণে আয়ের সাথে ব্যয়ও কমে যায়। তার বিরুপ প্রভাব পড়েছে এবার পুজার মার্কেটে। উপজেলার ১ টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে মোট ৪৪ টি দূর্গাপুজা মন্ডপে এবার শারদীয় দূর্গাপুজার আয়োজন চলছে। দূর্গাপুজা ধুমধামে করার আগ্রহ থাকলেও কেনাকাটায় নেই আগের মতো আগ্রহ। তাই হিন্দু সম্প্রদায়ের নর-নারীদের মার্কেটে জামা-কাপড় কেনার ধুম নেই।

নন্দীগ্রাম শহরের সুমন সাথী বস্ত্র বিতানের প্রোপাইটর গোলাম মোস্তফা জানান, করোনা পরিস্থিতিতে বেচাকেনা একেবারেই কমে গেছে। যে পরিমাণ বেচাকেনা হচ্ছে এতে ঘরভাড়াসহ কর্মচারীর বেতন দেওয়াই সম্ভব হবে না। রংধনু ফ্যাশনের প্রোপাইটর লিটন বিশ্বাস জানিয়েছেন, প্রতিদিন দোকান খুলে বসে বসে সময় কাটাচ্ছি। ক্রেতাদের তেমন আগমন নেই। তাই একরকম ক্রেতাশূণ্য বললেই চলে। এবার পুজার মার্কেট একেবারেই মন্দাভাব। এতে আমার দোকান ভাড়া এবং কর্মচারীর বেতন দিতেই হিমশিম খেতে হবে। আরতো হিসেব বাঁকিই থাকলো।

একই কথা বলেছে, বিকাশ বস্ত্র বিতানের প্রোপাইটর বিকাশ চন্দ্র মহন্ত। নন্দীগ্রাম হিন্দুপাড়ার শিশির কুমার জানিয়েছে, মানুষ যেমন আয় করে তেমনি ব্যয় করতে অভ্যাস্ত। করোনা পরিস্থিতিতে আয়-ব্যয় একেবারেই কমে গেছে। তাই কেনাকাটার আগ্রহ তেমনটা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31