IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ঝালকাঠিতে দুর্বত্তদের হামলায় ইউপি সদস্যের মা নিহত

ঝালকাঠিতে দুর্বত্তদের হামলায় ইউপি সদস্যের মা নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়ায় পূর্ব পাটিখালঘাটা গ্রামে দুর্বত্তদের রামদার এ্যলোপাথারী কোপে হাসিনা বেগম (৫০) নামে এক ইউপি সদস্যের মা নিহত ও বাবা জামাল জমাদ্দার গুরতর আহত হয়েছে।

বৃহস্পতিবার ৭ অক্টোবর’২১ দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন জমাদ্দারের বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানাযায়, ১৪/১৫ জন দুর্বত্তদের একটি দল মেম্বর রিপনের ঘরে সিধ কেটে প্রবেশ করে তার ঘুমন্ত মা ও বাবাকে রামদা দিয়ে এ্যলোপাথারী ভাবে কুপিয়ে গুরতর আহত করে। দুর্বত্তদের হামলায় মা হাসিনার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিতা জামাল জমাদ্দারকে গুরতর আহত অবস্থায় প্রথমে কাঠালিয়ার (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ইউপি সদস্য রিপন জমাদ্দার জানান, আমার প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশ্যে সিধ কেটে ঘরে ঢোকে। আমি রাতে অন্য বাড়ীতে থাকায় সন্ত্রাসীরা আমাকে না পেয়ে মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে গুরতর আহত করে।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে থানায় নিয়ে আসেন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয় জানান, এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31