IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> চোখে বিষাক্ত পদার্থ ছুড়ে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা

চোখে বিষাক্ত পদার্থ ছুড়ে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে দোকান থেকে বাসা ফেরার পথে চোখে বিষাক্ত পদার্থ ছুড়ে বিকাশ এজেন্টকে ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর-ইংলিশ মোড়ের জালাল উদ্দীনের ছেলে বিকাশ এজেন্ট ইউসুফ আলী (২৬)। স্থানীয় দুই মাদকসেবী এই ছিনতাইয়ের চেষ্টা করে বলে জানা গেছে।

বুধবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর-ইংলিশ মোড়ে এ ঘটনা ঘটে।

বর্তমানে চোখের পিড়া নিয়ে শয্যাশায়ী আছেন দোকানদার ও মোবাইল ব্যাংকিং রকেট, বিকাশ, নগদ, উপায়ের এজেন্ট ইউসুফ আলী।

জানা যায়, ছিনতাইকারী দুই মাদকসেবী হলো- ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাইমুল হকের ছেলে পিয়ারুল ইসলাম ও ইংলিশ মোড়-পেসকার পাড়ার আজাহার টোপার ছেলে সাদিকুল ইসলাম।

আহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইংলিশ মোড়ে মোবাইল ব্যাংকিং ও মুদিখানার দোকান রয়েছে ইউসুফ আলীর। দোকান থেকে তার বাসার দুরত্ব মাত্র একশ গত। বুধবার রাতে দোকান লাগিয়ে বাসায় ফিরছিলেন তিনি। মাঝপথে হঠাৎ করে একজন তার চোখে বিষাক্ত পদার্থ ছুড়ে দেয়। চোখ নিয়ে চিৎকার করতে থাকা ইউসুফের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে আরেকজন। কিন্তু ইউসুফের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর চোখে অনেক পানি ঢালা হলেও অবস্থার উন্নতি না হলে আত্মীয়-স্বজনরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।

কর্তব্যরত চিকিৎসক জানায়, ইউসুফের চোখে বিষাক্ত পদার্থ ছুড়ে দেয়া হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা অনেকেই এটিকে ফিটকিরি বা এসিড বলে উল্লেখ করছেন।

শুক্রবার (০৮ অক্টোবর) দুপুরে ইউসুফের বাসায় গিয়ে দেখা যায়, দুই চোখ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ভুক্তভোগী দোকানী ইউসুফ আলী জানান, চোখে এখনও প্রচন্ড জ্বালা-পোড়া রয়েছে। তাকাতে অনেক কষ্ট হচ্ছে। তবে শরীরের আর কোথাও কোন ব্যথা নেই।

ইউসুফের দুলাভাই সিরাজুল ইসলাম বলেন, তার হাতে থাকা ব্যাগে প্রায় আড়াই লক্ষ টাকা ও মিনিট-এমবি’র কার্ড ছিল। পিয়ারুল বিষাক্ত পদার্থ চোখে ছুড়ে মারে এবং তার সাথে থাকা সাদিকুল টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ইউসুফকে উদ্ধার করার পর তার চোখে দুই বালতি পানি ঢেলেও জ্বালা-পোড়া কমছিল না। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোখের ডাক্তারকে দেখানো হবে বলেও জানান তিনি।

ইউসুফের পাশের দোকানদার মাইনুল ইসলাম জানান, বেশি রাতের ঘটনা নয় এটি। সাড়ে নয়টার দিকে বাজারের বেশিরভাগ দোকানই খোলা থাকে। তারা (ছিনতাইকারীরা) হয়তো ভেবেছিলো, দ্রুত সময়ের মধ্যে চোখে বিষাক্ত পদার্থ ছুড়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু ইউসুফের হাত থেকে ব্যাগ কেড়ে নেয়ার আগেই তার চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।

ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, চোখে বিষাক্ত পদার্থ ছুড়ে ছিনতাই চেষ্টার বিষয়টি শুনেছি। ভুক্তভোগীর পরিবারকে জানিয়েছি, ছেলেটি আগে সুস্থ হোক। এরপর আপনারা চাইলে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে শালিসের মাধ্যমে এর সমাধান করার চেষ্টা করবো।

এদিকে, ঘটনার পর পলাতক রয়েছে পিয়ারুল ইসলাম ও সাদিকুল ইসলাম। পিয়ারুলের ভাই জানান, ইউসুফের পরিবারের সাথে কথা বলে ঘরোয়াভাবে এর সমাধান করার সিধান্ত নেয়া হয়েছে।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন, এমন ঘটনার বিষয়ে শুক্রবার (০৮ অক্টোবর) বিকেল পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31