ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে পান ব্যবসায়ী গরুত্বর আহত হয়েছে। আহত বপান ব্যবসায়ী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামের মৃত শ্যামা ঘোষের ছেলে শ্রী মুকুল চন্দ্র ঘোষ।
স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল চন্দ্র ঘোষ ৭ অক্টোবর ভান্ডারপুর হাটে পান বিক্রি করে ও বকেয়া আদায় করে বাড়ী ফেরার সময় ঝাড়ঘরিয়া শ্যালুককুড়ী পাঁকা রাস্তয় জমিদার বাড়ী নামক স্থানে রাত আনুমানিক ১০ টার সময় পৌঁছালে দুই জন মুখোশ পড়া ছিনতাইকারী তার পথ রোধ করে টাকা দাবী করে।
এ সময় সে টাকা কৌশলে ধানের জমিতে কাছে থাকা টাকাগুলো ফেলে দিয়ে ছিনতাইকারীদের বলে তার কাছে কোন টাকা নেই। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা ধাঁরালো অস্ত্রের (চাকু) দিয়ে মুকুলের মাথার পিছনে, কপালে ও ডান হাতে আঘাত করলে গুরুত্বর ভাবে তিনটি স্থানে কেটে যায়। আঘাতে মুকুল রাস্তায় লুটিয়ে পড়ে যায়। খবর পেয়ে গ্রামের লোকজন ঘটনাস্থল থেকে মুকুলকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যান।
কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাটি জানতে পেরে মুকুলের বাড়ীতে এসে সঙ্গে সঙ্গে মুকুলকে নিয়ে আক্কেপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করান।
কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, ঘটনাটি জানতে পেরে আমি মুকুলের বাড়ীতে গিয়ে সঙ্গে সঙ্গে মুকুলকে নিয়ে আক্কেলপুর হাসপাতালে ভর্তি করে দিয়েছি। মুকুলের মাথায়, কপালে ও হাতে মোট ৬/৭ টি শেলাই দেওয়া আছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি । জড়িতদেতর আইনের আওতায় আনা হবে।


