ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হকের সভাপতিত্বে সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিক।
সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীন কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত প্রমূখ।
শেষে উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ১২২ মণ্ডপ কমিটির হাতে এক হাজার করে টাকা তুলে দেওয়া হয়।


