IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা

পত্নীতলায় দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : শরতের আকাশে সাদা মেঘের ভেলা, আর দিগন্তে জুড়ে কাশফুলের মেলা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতিবছর অসুরের বিনাশ করতেই মা দেবী দুর্গা ধরাধামে আবিভূত হন। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতেই এ পুজার আয়োজন। দিন যতই এগিয়ে আসছে মণ্ডপগুলিতে শিল্পীর রঙ তুলির আঁচড়ে ততই মূর্ত হয়ে উঠেছে দেবীর রুপ।

কোন কোন মÐপে শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় চলছে মাটির কাজ। আবার কোথাও কোথাও প্রতিমাগুলো রঙিন করার কাজে ব্যস্ত মালাকররা। তুলির আঁচড়ে সুন্দর করে তোলা হচ্ছে দুর্গা, গণেশ, কার্তিক ও মহিষাসুর, লক্ষী, স্বরস্বতি ও তাদের বাহনের প্রতিমা। পদ্ম ও শিউলি লাবণ্য ছড়িয়েছে, ঢাক-ঢোল বাজিয়ে দেবী দুর্গাকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার দেবী দূর্গা ঘোড়ায় আগমন করে দোলায় গমন করবেন।

আগামী সোমবার (১১ অক্টোবর) মহা ষষ্ঠীর পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা এবং সপ্তমী, অষ্টমী ও নববমী শেষে শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এ উৎসবের। এদিকে হিন্দু পল্লী গুলোতে সাজ সজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে, ঘর বাড়ী পরিস্কার পরিচ্ছন্ন বিভিন্ন আলপনার ছাঁপ ও নতুন কাপড় কেনাকাটা। দেবীকে বরণ করে নিতে বিশাল কর্মযজ্ঞ চলছে পত্নীতলার স্থায়ী-অস্থায়ী মণ্ডপগুলোতে। আর মাত্র ক,দিন পরে ই ঢাকের তালে আরতি আর উলুধ্বনিত মুখরিত হবে মণ্ডপগুলো।

সরকারি ভাব পূজা উদযাপনের জন্য মণ্ডপ প্রতি ৫শ কেজি চাল দেওয়া হয় দশ বছর ধরে একই পরিমাণ অনুদান দেওয়া হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একাধিক ব্যক্তি জানান এ সহায়তা বাড়ানো প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এবার উপজেলায় ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৮১টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। জিপুর পৌর এলাকায় ১৫টি, পত্নীতলা ইউনিয়নে ০৯, দবরে ০৪, আকবরপুরে ০৪, মাটিন্দরে ০৬, কৃষ্ণপুরে ০৫,পাটিচরায় ০৮, জিপুর সদর ইউনিয়নে ১৩, ঘোষনগরে ০৬ এবং আমাইর ইউনিয়নে ১১, টি।

শনিবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় বাসুদেব মন্দির, ছাট চাঁদপুর, ঠুকনি পাড়ার মোড়, পালশা, পুঁইয়া সহ কয়েকটি মন্ডপে সরেজমিনে দেখা যায়, নজিপুর ছোট চাঁদপুর সর্বজনিন মণ্ডপ প্রাঙ্গণে ব্যস্ত সময় পার করছেন মালাকররা মাটির কাজ শেষ করে তুলির আঁচড়ে রঙ এর প্রলেপ দিয়ে ফুটিয়ে তুলছে দেবীর রুপ।

এখানে কর্মরত মালাকর দুলাল চন্দ্রের সাথে কথা হলে তিনি জানান, কাদামাটি ও রংতুলির মাঝেই তার বেড়ে ওঠা খুব ছোট থেকেই তিনি প্রতিমা তৈরীর কাজ করছেন এবার তিনি ৮ টি প্রতিমার কাজ নিয়েছেন সবগুলির কাজ মোটামুটি শেষ শুধু রং দিলেই শেষ হবে এখন তাদের অনেক ব্যস্ততা।

তিনি আরও জানান,প্রতিমার আকৃতি ও ডিজাইনের উপর মজুরি নেন তারা ২০ থেকে ৬০ হাজারের মধ্যে থাকে। এই প্রতিমার জন্য তিনি ৪০ হাজার টাকা মজুরী নিয়েছেন।

ছোট চাঁদপুর মণ্ডপের সভাপতি বকুল দাস বলেন প্রতিবছরই আমাদের একটি প্রতিপাদ্য বিষয় থাকে এবারের প্রতিপ্রাদ্য “ভ্যাকসিন নিন” দেশের প্রতিটি মানুষ যেন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন এ জন্য এই প্রতিপাদ্য। স্বাস্থ্য বিধি ও সরকারি বিধিনিষেধ মেনেই আমরা পূজা উদযাপন করবো। কেন্দ্রীয় বাসুদেব মন্দরীরে দেখা যায় সকল কাজ শেষ করে প্রতিমা প্রস্তুত করেছেন কেবল পূজার অপেক্ষা। এখানকার পুরোহিত রতন কুমার আচার্জ জানান বিশ্ব থেকে করোনা ভাইরাস নিপাত যাক সৌহার্দ্য শান্তি সম্প্রীতিতে মানুষ বসবাস করুক এটাই মায়ের কাছে চান তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পতœীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে বলেন, কেন্দ্রীয় নির্দশনা অনুযায়ী এ বছর শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনা করা হবে ধর্মীয় গান ছাড়া ডিজে গান বাজানো মাদক সেবন করে কেউ মাতলামি করে আটক হলে আমরা তার সুপারিশ করবো না।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি শিবনাথ চৌধুরী বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে এ বছর পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা অর্চনার মাধ্যমে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে। সীমিত পরিসরে পূজা উদযাপনের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা। সে বিষয়ে উপজেলার সকল মন্ডপের সভাপতিগণকে ডেকে মিটিং করে জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে সকলকে পূজার অনুষ্ঠান করতে বলেছি। সরকারিভাবে প্রতিটি মÐপে ৫ ’শ কেজি চাল অনুদান দেওয়া হয়েছে।

পতœীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ বলেন আসন্ন দুর্গাা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে।পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ভিডিপি, গ্রাম পুলিশ সদস্যদেরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে এছাড়া প্রধান পয়েন্ট গুলোতে পুলিশের চৌকস অফিসার থাকবে এবং টহল পুলিশের টিম থাকবে। এ ছাড়া মন্দিরে মন্দিরে নিজস্ব সেচ্ছাসেবক টিম থাকবে, আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপন হবে। এখন পর্যন্ত কোন প্রতিমা ভাঙচুর বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি।

উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার বলেন, সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপনের জন্য পুজা মন্ডপের কমিটিকে অবহিত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31