IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> নির্বাচনে নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী হলে দ্রুত ব্যবস্থা

নির্বাচনে নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী হলে দ্রুত ব্যবস্থা

আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম

ফাইল ফটো


ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহীদের ছাড় নয়, দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই হুশিয়ারি দেওয়া হয়।

পাশাপাশি জেলার ১৩ উপজেলায় হবে বর্ধিত সভা ও সকল অঙ্গসংগঠনের কমিটি পুনঃগঠনের সিদ্ধান্ত হয়।
সভায় আসন্ন ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের জয় করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি জেলার মাধ্যমে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ইউপি নির্বাচনে যারা দলীয় প্রার্থী বা নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
ইউপি নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয় সভায়। এ প্রসঙ্গে কার্যকরী সভার পর বিজ্ঞ‌প্তি দিয়ে বলা হয়, যেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ জেলা-কমিটি বিদ্যমান সেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মেয়াদোত্তীর্ণ উপজেলায আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পূর্ণগঠন করা এবং যেসব উপজেলায় কমিটি নেই সেসব জেলা কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার নির্দেশনার সিদ্ধান্ত দেওয়া হয়।

ইউ‌পি নির্বাচন সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সিলেট জেলার ১৩‌টি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী তেরোটি উপজেলার দিনক্ষণ ঘোষণা করা হয়।
প্রতি অক্টোবরের ২২ তারিখ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ধিত সভা হবে। এরপর ২৩ অক্টোবর বিয়ানীবাজার, ২৪ অক্টোবর ফেঞ্চুগঞ্জ, ২৫ অক্টোবর ওসমানীনগর, ৩০ অক্টোবর কানাইঘাট। আগামী ৬ নভেম্বর জৈন্তাপুর, 7 নভেম্বর গোয়াইনঘাট ১৩ ন‌ভেম্বর জকিগঞ্জ,১৪ কোম্পানীগঞ্জ, ১৫ নভেম্বর বিশ্বনাথ ২০ নভেম্বর সুরমা, ২১ নভেম্বর বালাগঞ্জ ও ২৭ নভেম্বর সিলেট সদর উপজেলা বর্ধিত সভা হবে।

এদিকে শনিবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
তিনি বলেন, আগামী জাতীয় দলের বিজয় সুনিশ্চিত করতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। এর আগে এখনই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সব কমিটি পুনর্গঠন করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সভা সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আশফাক আহমদ, নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, আহমদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, শাহ মো. মাসাহিদ আলী, নাজনীন হাসান ও সংসদ সদস্য হাবিবুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31