ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে ৩০ বোতল ফেন্সিডিল সহ মানিক (৩৮) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মানিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খাসের হাট গ্রামের গাজিলুর রহমান এর ছেলে বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল, (উপ-পরিদর্শক) এসআই সাম মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মাদক ব্যবসায়ী মানিক-এর কাছে থাকা বাজার করা ব্যাগের ভিতর অভিনব কায়দায় রাখা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পরে পরেরদিন রোববার (১০ অক্টোবর) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান।


