ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৩০ টি মন্ডপে অনুষ্ঠিত হবে এ পূজা।
এর মধ্যে রহনপুর পৌর এলাকায় ৬ টি, গোমস্তাপুর ইউনিয়নে ৪ টি, চৌডালায় ৬ টি, বোয়ালিয়ায় ১ টি, আলিনগরে ১ টি, বাঙ্গাবাড়ীতে ২ টি, রহনপুরে ( নন্দীপুর) ২ টি, রাধানগরে ৫ টি ও পাবর্তীপুরে ৩ টি।
ইতিমধ্যে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। সম্পন্ন হয়েছে রং-তুলির আঁচড়ও। এরপর ঢাকঢোল পিটিয়ে পাঁচ দিনব্যাপী চলবে দুর্গোৎসব। ১১ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূলপর্ব। দূর্গাপূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে উপজেলা ও পুলিশ প্রশাসন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করছেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা বলেন, প্রতিবছরের মতো ধর্মীয় সম্প্রতি বজায় রেখে সার্বজনীন এই উৎসব পালিত হবে। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপ কমিটিগুলো এখন প্রতিমা স্থাপনের কাজ শেষ হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব রকমের প্রস্ততি নিয়েছে।


