IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> হনুমানের উৎপাতে অতিষ্ঠ সান্তাহার পৌরবাসী

হনুমানের উৎপাতে অতিষ্ঠ সান্তাহার পৌরবাসী

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে দলছুট এক হনুমান কিছু বুঝে ওঠার আগেই হুট করেই লাফিয়ে উঠছে পথচারির ঘাড়ে, দুই হাতে ঠাসঠাস করে মুখমন্ডলে চড়থাপ্পর মেরে ভোঁ-দৌড়। একই ভাবে চড়াও হচ্ছে চলন্ত মোটরবাইকে। মটরসাইকেল চালক কিছু বোঝার আগেই হনুমানের লাথিতে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ছেন।

দুর্ঘটনা ঘটিয়ে মুহুর্তে চম্পট দিচ্ছে হনুমানটি। রাস্তা পাশের খাবারের দোকান থেকে ছোঁ মেরে খাবার নিয়ে নিমিশে উধাও। আবার স্ট্যান্ড করা মোটরবাইক, ভ্যান-রিক্সায় চেপে বসছে। থাকছে দীর্ঘ সময় ধরে। তাড়াতে গেলেই ঘটাচ্ছে নানা বিপত্তি।

বেশ কয়দিন ধরেই এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে দলছুট একটি হনুমানটি। এই প্রাণীটিকে নিয়ে ৪ দিন ধরে এমন হুলস্থুল কান্ড চলছে সান্তাহার জংশন ও পৌর শহরের সর্বত্র। দলছুট হয়ে লোকালয়ে এসে সে যেমন চরম বিপাকে পড়েছে তেমনি বিরম্বনায় পড়েছেন পৌরবাসী।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে হনুমানটি নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় ছুটে বেড়ানোর পর বুধবার এসেছে সান্তাহার পৌর শহরে। বর্তমানে হনুমানটি সান্তাহার জংশন স্টেশনসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ছুটে বেড়াচ্ছে। তার পছন্দের খাবারের সন্ধানে ছুটছে এক এলাকা থেকে আরেক এলাকায়। কিছু মানুষ তার দিকে খাবার ছুড়ে দিলেও বেশিরভাগ ক্ষেত্রে খাবারগুলো তার পছন্দমত না হওয়ায় গ্রহন করছে না।

হনুমানটির খাবারের পাশাপশি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে স্বচক্ষে দেখা মানুষের অসম্ভব ভীড়। যেখানেই যাচ্ছে সেখানেই ভীড় জমাচ্ছে শত শত উৎসুক মানুষ। এসব মানুষদের মধ্যে কেউ তার দিকে ছুড়ছে ঢিল, আবার কিশোরদের মধ্যে কেউ করছে লাঠিপেটা। বাস্তব অবস্থা দেখে মনে হচ্ছে হনুমানটিকে রক্ষা বা উদ্ধার করার কেউ নেই।

শনিবার দুপুরে এটিকে দেখা যায় সান্তাহার স্টেশন রোডে পথচারি, মোটরবাইক চালক এবং খাবারের দোকানগুলোতে অত্যাচার করতে। অনেক পশু প্রেমি মানুষ হনুমানটি রক্ষা করার জন্য গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেছেন। তাদের আশঙ্কা হনুমানটি দ্রুত উদ্ধার করে নিয়ে না গেলে না খেয়ে ও মানুষের অত্যাচারে নিশ্চিত এটি মারা যাবে।

গণমাধ্যম কর্মীরা হনুমানটিকে উদ্ধারের বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, হনুমানটিকে উদ্ধারের বিষয়ে উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। কিন্তু শনিবার পর্যন্ত বন বিভাগের কাউকে দেখা যায়নি। অনেকে ৯৯৯ ফোন দিয়েও কোন কাজ হয়নি।

আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা আক্তারুজ্জামান গণমাধ্যম কর্মীদের বলেন, বিষয়টি ইউএনও মহোদয় তাঁকে জানিয়েছেন। কিন্তু হনুমানটি ধড়ার কোন সরঞ্জাম তাদের কাছে না থাকায় এটিকে উদ্ধার করা সম্ভব হচ্ছেনা। বিষয়টি ঢাকায় প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31