IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার সন্ধ্যা ৬ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার রথবাড়ি সার্বজনীন রাধা মাধব মন্দির পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা।

এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি সার্কেল অতিরিক্ত সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরিফুল ইসলাম, ওসি (তদন্ত) আলমাস হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, প্রদীপ ভৌমিক সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সাথে সাথে করোনা কালে যথাযথ স্বাস্থ্যবিধি, সীমিত পরিসরে অনুষ্ঠানাদি সম্পাদনের পরামর্শ প্রদান করেন। বছর ঘুরে আবারোও এসেছে হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিশ্ব মানবতার কল্যাণ, জগতের সকল জীবের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনায় এবং অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় কামনায় শারদীয় দূর্গা পুজা উদযাপিত হবে।

উল্লেখ্য, এবার উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬৪টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। পুজা মন্ডব গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে টহল পুলিশ মন্ডবে মন্ডবে ডিউটি শুরু করেছে। আগামী ১৫ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31