ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ অক্টোবর সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে শ্রমিকলীগের একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনাজির সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক সোহেল রানা, মহিলা আওয়ামী লীগ আনজুয়ারা বেগম, শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান, দপ্তর সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।


