ধূমকেতু প্রতিবেদক, পাবনা : “জনতার মুখোমুখি উপজেলা পরিষদ” শীর্ষক তৃনমুল মানুষের কাছে এক ব্যতিক্রমী জবাবদিহিতামুলক অনুষ্ঠানের আয়োজন করেছে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ।
মঙ্গলবার বিকেলে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম উপজেলা প্রশাসন পুলিশ এবং পরিষদের সকল উধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে মুখোমুখি হন স্থানীয় সাধারণ জনতার।
পরিষদের চেয়ারম্যান গোপন বাক্সে, ফেসবুক এবং সরাসরি জনতার অভিযোগ গ্রহণ করেন ও জবাব দেন।
স্থানীয়রা কৃষি, স্বাস্থ্য সংকট, অবৈধ দখলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি, বঞ্চনা, হয়রানীর নানা চিত্র তুলে ধরে সরাসরি জবাবদিহি করেন, উপজেলা প্রশাসন ও পরিষদকে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


