IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> সাপাহারে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

সাপাহারে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে গ্রামীণফোনের মালামাল বিক্রয় ও মালামাল চুরির ঘটনায় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে দেশের বিভিন্ন এলাকা হতে আন্তঃজেলা চোর চক্রের তিনজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বৌলাকান্দা গ্রামের শহীদ মাঝির ছেলে মাইনুল ইসলাম (২৫), ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাকপুর মির্দাবাড়ী গ্রামের শাহআলমের ছেলে মামুন (৩২) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মোকামবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমরান (২৩)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, গত ২৩ আগষ্ট উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের পার্শ্বে অবস্থিত মরহুম দুলাল চৌধুরীর বাড়ীর নিচতলায় সংরক্ষিত গ্রামীণফোনের মালামাল বিক্রয় করা নগদ ১৬ লক্ষ ৬০ হাজার ৯০৪ টাকা ও ১০ লক্ষ ৭৯ হাজার ৮০ টাকার মালামাল চুরি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতি জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার দিক নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকারের নের্তৃত্বে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন মামলার তদন্ত শুরু করেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (১১ অক্টোবর) পুলিশ উপ পরিদর্শক মানিক হোসেন সঙ্গীয় চৌকস ফোর্স সহ তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ভোর সোয়া ৫টায় টঙ্গী পশ্চিম থানা ও সকাল ৬.১০ টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দুটি পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের ওই তিনজন সদস্যকে গ্রেপ্তাার করে সাপাহার থানায় নিয়ে আসেন। ১৩ অক্টোবর বুধবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার সাংবাদিকদের বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চুরির ঘটনা স্বীকার করেছে। উক্ত চুরি মামলার ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেপ্তাারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31