IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় মুখর পূজামণ্ডপ

মান্দায় সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় মুখর পূজামণ্ডপ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় পূজামণ্ডপগুলো মুখর হয়ে উঠেছে। দর্শনার্থীদের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীর কর্মি-সমর্থকদের ভিড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশে। সবমিলিয়ে এবারের দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অষ্টমীর দিন বুধবার সরেজমিনে উপজেলার বেশকিছু মণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

উপজেলার মান্দা সদর ইউনিয়নে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন, কুসুম্বা ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশি শরিফুল ইসলাম ও মৈনম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু গাড়িবহর নিয়ে স্ব-স্ব ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এসব প্রার্থীদের কর্মি-সমর্থক ও দর্শনার্থীদের ভিড়ে মণ্ডপ চত্বরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ।

এ প্রসঙ্গে মান্দা সদর ইউনিয়নের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন বলেন, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি বিধিনিষেধের কারণে গতবছর মণ্ডপগুলোতে দর্শনার্থীদের তেমন ভিড় ছিল না। অনেকেই বাড়ি থেকে বের হননি। কিন্তু এবারের চিত্র পুরোটাই উল্টো।

তিনি আরও বলেন, উপজেলার সর্বত্র বইছে নির্বাচনী আমেজ। এজন্য সম্ভাব্য প্রার্থীরা কর্মি-সমর্থকদের নিয়ে ছুটছেন মÐপে মণ্ডপে। এবারে সরকারি বিধিনিষেধ না থাকায় বেড়েছে দর্শনার্থী সংখ্যাও। সবমিলিয়ে এবারের দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

নৌকার মনোনয়ন প্রত্যাশি শরিফুল ইসলাম বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই আত্মবিশ্বাসে কর্মি-সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। এ উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবকে সার্বজনীন উৎসবে পরিণত করতে সম্প্রদায়ের লোকজনকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য, নওগাঁর মান্দায় এবারে ১২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব সম্পন্ন করার লক্ষ্যে র‌্যাব ও পুলিশের পাশাপাশি একাধিক মোবাইল টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31