ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তে-ভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেল ২টায় নেজামপুর ইউপির কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে রানী ইলামিত্র সংসদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মদের সভাপতিত্বে দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদের সঞ্চালনায় ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির নারী-পুরুষের ঐতিহ্যবাহি লোকনৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা চলতে থাকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রানী ইলামিত্র সংসদের সভাপতি বিধান সিং।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


