IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাকিলের পূজা মন্ডপ পরিদর্শন

মহাদেবপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাকিলের পূজা মন্ডপ পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়মী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল ব্যাপক গণসংযোগ করেছেন।

বুধবার (১৩ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপিত ২১টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। মন্ডপগুলোতে তিনি কিছু সময় কাটান। মন্ডপের কর্মকর্তা ও ভক্তদের সাথে কথা বলেন। প্রতিটি এলাকার নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন। কয়েকশ’ মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে তিনি এলাকা পরিদর্শন করেন। সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সফরসঙ্গী ছিলেন।

মহাদেবপুর মধ্যবাজার কালি মন্দির প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য দানকালে তিনি বলেন, আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে এবং জনগণ তাকে নির্বাচিত করলে তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সমস্যা প্রভৃতি দ্রুত সমাধানে কাজ করবেন। অন্যদের মধ্যে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ১নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লর্ড বাবু, ৯নম্বর ওয়ার্ডের সভাপতি অমল চন্দ্র, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন।

শোভাযাত্রায় অংশ নেন, আওয়ামী লীগের মহাদেবপুর সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড সভাপতি গোবিন্দ কুন্ডু, ২নম্বর ওয়ার্ড সভাপতি আতাব আলী, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বাবু, ৩নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক উফছের আলী, ৪নম্বর ওয়ার্ড সভাপতি আখের আলী, সাধারণ সম্পাদক এস, এম, হান্নান, ৫নম্বর ওয়ার্ড সভাপতি আবদুস সালাম।

আরও অংশ নেন, সাধারণ সম্পাদক আবদুল জলিল, ৬নম্বর ওয়ার্ড সভাপতি মাসুম সরকার, সাধারণ সম্পাদক হাসান আলী, ৭নম্বর ওয়াড সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক বাদশা হোসেন, ৮নম্বর ওয়ার্ড সভাপতি অজিত কুমার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৯নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাওছার আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মোরশেদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31