ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম বাস মালিক সমিতির দ্বন্দে রাস্তা অবরোধ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা বনপাড়া বাইপাস চত্তরে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানা পুলিশ বনপাড়া হইওয়ে পুলিশ সমঝোতার আশ্বাসে অবরোধ কারীরা সরে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বনপাড়া বাজারে নাটোর জেলা মটর মালিক সমিতির লোকজন নাটোরে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বাসে যাত্রী তুলতে বাধা দেয়। কিছুক্ষন পরেই নাটোরে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০টি বাস বনপাড়া বাইপাস এলাকায় রাস্তায় দাড়িয়ে যায়। দুই পাশে কয়েকশত গাড়ীর আটকে যায়। পরে বনপাড়া হাইওয়ে, বড়াইগ্রাম থানা ও ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোর জেলা মোটর মালিক সমিতির বনপাড়া কার্যালয়ে সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, গত তিন দিন যাবত আমাদের কোন গাড়ীতে নাটোর থেকে যাত্রী তুলতে দেওয়া হচ্ছিল না। প্রতিবাদে আমরা তাদের গাড়ীতে যাত্রী তুলতে নিষেধ করলে তারা বনপাড়া বাইপাসে রাস্তা অবরোধ করে।
নাটোরে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বড়াইগ্রাম শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, আমাদের সংগঠনের কোন কর্মী এই কাজে অংশগ্রহণ করে নাই। নাটোর থেকে বাস এসে এই ঘটনা ঘটিয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, দুই পক্ষকে সমঝোতার মাধ্যমে দ্বন্দ নিরসন করতে বলা হয়েছে। ব্যার্থ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। সমাধান না হওয়া পর্যন্ত কেউ কোন প্রকার বাধা সৃষ্টি করতে পারবে না।


