ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে রাসেল (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) সকালে জেলা শহরের পুরাতন বাজার এলাকার সিএমবির ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।
ওই কিশোর জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর বাজার এলাকার শুকচানের ছেলে।
ওসি জানান, রোববার সন্ধ্যায় মহানন্দায় গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরেনি ওই কিশোর। তার পরিবারের লোকজন সারারাত নদীতে খুঁজতে থাকে। পরে সোমবার সকালে ফায়ার সার্ভিসকে খবর দেয় ওই কিশোরের পরিবার। সকালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল এসে, উদ্ধার অভিযান চালায়। পরে লাশটি মহানন্দার সিএমবি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
লাশটি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


