ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস”,এ পতিবাদ্য নিয়ে প্রথমবারের মতো সারা দেশের ন্যায় পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন জাতীয়ভাবে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে জেলা পরিষদ নির্মিত শহীদ শেখ রাসেল এর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন, সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন।
এরপর সকাল ১০টার দিকে দিবসটির তাৎপর্য নিয়ে হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক এর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটির উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার সকল স্কুল-কলেজ এ বিভিন্ন প্রতিযোগিতা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।


