ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ এর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ কাজ তরঙ্গ সংগঠন প্রতিনিয়ত মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য করে আসছে ১৮ মাস যাবৎ বিভিন্ন জেলাতেও।
সোমবার বৃষ্টিকে উপেক্ষা করেও তারা এ কার্যক্রম পরিচালনা করে।
এসময় উপস্থিত ছিলেন, তরঙ্গ সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি রেদোয়ান ইসলাম রুদ্র, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং দুমকি উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক দুমকি উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ ইমরান হোসেন মৃধা, তরঙ্গ সংগঠন এর পটুয়াখালী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সান মাহমুদসহ পটুয়াখালী জেলা ও দুমকি উপজেলা শাখার অন্যান্য সেচ্ছাসেবকগণ।
তরঙ্গ সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি রেদোয়ান ইসলাম রুদ্র বলেন, ‘অসহায়ত্বের পাশে আছি ; তাদের পাশে নির্ভয়ে’ এ শ্লোগানকে সঙ্গী করে দীর্ঘ ১৮ মাস যাবত মানসিক ভারসাম্যহীন মানুষদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছি আমরা। পাশাপাশি প্রতি মাসেই এমন ভিন্নধর্মী আয়োজন করে চলছি আমরা জেলা ও উপজেলা ব্যাপী ছিন্নমূল মানুষের জন্য।
তিনি আরও বলেন, এ কাজের অর্থায়ন আসে সেচ্ছাসেবকদের সম্মিলিত মাসিক চাঁদা থেকে। আমরা আশা রাখবো বৃত্তবানরা এগিয়ে এলে এ কাজ আরও সমৃদ্ধ করতে পারবো আমরা। মানবতার জয় হোক।


