IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় গৃহবধূর লাশ উদ্ধার

মান্দায় গৃহবধূর লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় রিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত রিনা খাতুন উপজেলার ভালাইন ইউনিয়নের মদনচক গ্রামের ইনতাজ আলীর মেয়ে ও একই গ্রামের ময়নুল ইসলামের স্ত্রী। প্রায় দুই মাস আগে সিজারিয়ানের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন।

স্থানীয়রা জানান, প্রায় দুইবছর আগে মদনচক গ্রামের ইনতাজ আলীর মেয়ে রিনা খাতুনের সঙ্গে একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ময়নুল ইসলামের বিয়ে হয়। সন্তান প্রসবের জন্য তাঁকে বাবার বাড়িতে আনা হয়েছিল। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

মৃতের স্বামী ময়নুল ইসলাম জানান, প্রায় দুই মাস আগে নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে স্ত্রী রিনা খাতুন সন্তানের জন্ম দেন। এরপর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। সন্তানকে আদর-যতœ করতেন না।

মৃতের বাবা ইনতাজ আলী জানান, সিজারিয়ানের পর থেকে মেয়ে রিনা খাতুন মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সোমবার সন্ধ্যালগ্ন থেকে তাঁকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের একটি পেয়ারা গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে একটি পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় রিনা খাতুনের লাশ পাওয়া যায়। মৃতের গলায় ওড়না পেঁচানো ছিল। পরে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31